চৌহালীতে সম্ভুদিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত
০১ মে, ২০২৬ ০৩:৪০ অপরাহ্ন

  

চৌহালীতে সম্ভুদিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৭-০৬-২০১৯ ০৩:১৪ অপরাহ্ন
চৌহালীতে সম্ভুদিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সম্ভুদিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ২০০৪ব্যাচের ছাত্রছাত্রীদের পুনর্মিলনী চৌহালীর বাগুটিয়া ইউনিয়নে সম্ভুদিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী, সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী সম্ভুদিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। আলোচনা সভার প্রধান অতিথি মোঃ কাহহার ছিদ্দিকী প্রধান শিক্ষক সম্ভুদিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয় ও বাগুটি ইউ পি চেয়ারম্যান শিক্ষানুরাগী আব্দুল ওহাব মোল্লাকে বিদ্যালয় ও আয়োজক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি অতিথিদেরও সংবর্ধনা দেওয়া হয়। পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি মো. আব্দুর রহিম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকলেছুর রহমান.সাধারন সম্পাদক মোঃফারুক হোসেন ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ছাএ ছাএী সহ আরো অনেকে। আলোচনা সভায় নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশে  বলেন, দেশের জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিক্ষাই হলো আমাদের প্রধান হাতিয়ার। আমাদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে ভালোভাবে পড়াশোনা করতে হবে৷

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৭-০৬-২০১৯ ০৩:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 624 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com