নাগরপুরে চুড়ান্ত ফুটবল খেলায় মিতালী সংঘ চ্যাম্পিয়ান
০৪ মে, ২০২৬ ০৩:০৩ পূর্বাহ্ন

  

নাগরপুরে চুড়ান্ত ফুটবল খেলায় মিতালী সংঘ চ্যাম্পিয়ান

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০৭-০৬-২০১৯ ০৩:১১ অপরাহ্ন
নাগরপুরে চুড়ান্ত ফুটবল খেলায় মিতালী সংঘ চ্যাম্পিয়ান

মাসুদ রানা,নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে চুড়ান্ত ফুটবল খেলায় চৌহালী মিতালী সংঘ চ্যাম্পিয়ান হয়েছে। বৃহৎপতিবার (০৬ জুন) বিকেলে উপজেলার পাকুটিয়া বি সি আর জি ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির আহবায়ক মোনায়েম খানের উদ্যোগে ও পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। খেলায় চৌহালী মিতালী সংঘ ১-০গোলে দেলদুয়ারের ডুবাইল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মনিরুজ্জামান মনির, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.ফজলুল হক, সাধারন সম্পাদক লায়ন এম শিবলী সাদিক, জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান অ্যাড. দাউদুল ইসলাম দাউদ, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.শামীম খান প্রমুখ। খেলায় বিজয়ী দলকে ৩০ হাজার টাকা ও বিজীত দলকে ২০ হাজার টাকা প্রাইজ মানী প্রদান করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৭-০৬-২০১৯ ০৩:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 421 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com