শিরোনামঃ
০৭-০৬-২০১৯ ০৩:০২ অপরাহ্ন |
নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বপরিবেশ দিবসে পবিত্র ঈদ উল ফিতর পালিত হওয়ায় বৃহস্পতিবার (৬ জুন) উল্লাপাড়ার ৫টি গ্রামে বৃক্ষরোপন করেন বড়হর ডেফলবাড়ি গ্রামের বৃক্ষবন্ধু আবুল হোসেন। সকালে নিজ বাড়িতে মসলা জাতীয় গাছ দারুচিনি, লবঙ্গ ও সাদা এলাচ রোপনের মাধ্যমে শুরু করেন দিনের কর্মসূচী।
বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় পঞ্চক্রোশী ইউনিয়নের উত্তরের শেষ গ্রাম নুরগঞ্জ (পেচারপাড়া) ঈদগাহ মাঠ ও কবরস্থান প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন আবুল হোসেন সহ নুরগঞ্জের ফজলুল হক, আবু বক্কার, আবু সামা, ডেফলবাড়ির আব্দুল কাদের প্রমুখ।
বিকাল ৫.০০ টায় বড়হর ইউনিয়নের উত্তরের শেষ গ্রাম তিয়রহাটির স্কুল, মসজিদ, রাস্তার দুধারে, বাজারে এবং নদীর পাশ দিয়ে বিনা স্বার্থে সংগঠনের সকল সদস্যকে নিয়ে বিভিন্ন রকমের প্রায় ৭০টি চারা বৃক্ষরোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বৃক্ষপ্রেমী আবুল হোসেন, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আল-আমিন পলাশ, রুহুল আমীন লিটন, মেহদী হাসান, বিনা স্বার্থে সংগঠনের সভাপতি আবু ইউসুফ, সাংবাদিক নাসিম আহমেদ রিয়াদ, সচেতন ছাত্র সংঘের সভাপতি মাহমুদুল হাসান সাদ্দাম, শাহীন খান, মতিন সরদার, শাকিল সরদার সহ বিনা স্বার্থে সংগঠনের সদস্যবৃন্দ এবং গ্রামের প্রবণেরা।
এসময় আবুল হোসেন বলেন, ‘‘ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলার আগাম প্রস্তুতি গ্রহণ, প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে আজীবন মেয়াদী এই ব্যতিক্রমী উদ্যোগ চলবেই। এছাড়া বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও সকল শিক্ষার্থীর মাঝে সবুজ গাছের চারা বিতরণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার জন্য সরকার সহ সকল মহলের নিকট উদাত্ত আহবান জানায়।’’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com