শ্রীবরদীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগঃ এক ব্যক্তি আটক
০৬ মে, ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন

  

শ্রীবরদীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগঃ এক ব্যক্তি আটক

নিউজরুম
০৫-০৬-২০১৯ ০৭:৪৪ অপরাহ্ন
শ্রীবরদীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগঃ এক ব্যক্তি আটক
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে এক শিশুকে (১২) ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর নাম আকরাম (৪০)। তাঁর বাড়ি উপজেলার শালমারা গ্রামে। আজ বুধবার বিকেলে উপজেলার শালমারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি ঢাকার একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ালেখা করে। ঈদুল ফিতর উপলক্ষে সে (শিশু) তার বাবার সঙ্গে শ্রীবরদীর গ্রামের বাড়িতে বেড়াতে আসে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে প্রতিবেশী আকরাম তাকে (শিশু) ফুসলিয়ে উপজেলার একটি মাদ্রাসার পরিত্যক্ত ঘরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এক পর্যায়ে সে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার ও আকরামকে আটক করে। পরে তাঁকে শ্রীবরদী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইফতেখার রেজা বলেন, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণ চেষ্টার প্রমাণ পাওয়া গেছে। তবে অধিকতর পরীক্ষা করার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক আকরামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজরুম ০৫-০৬-২০১৯ ০৭:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 272 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com