শিরোনামঃ
নিউজরুম ০৪-০৬-২০১৯ ১১:৩১ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাটিয়াকুড়া স্বাবলম্বী প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে ১শ ৪০জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ওই ঈদের পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গোশাইপুর ইউনিয়নের আনসার কমান্ডার আ: রশিদের সভাপত্বিতের উপস্থিত থেকে বক্তব্য দেন পিকেএমসি’র সহযোগী অধ্যাপক ডা. রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, স্বাবলম্বী প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান, স্বাবলম্বী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুন নাহার প্রমুখ। এ সময় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় সাবলম্বী প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com