ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
০৬ মে, ২০২৬ ০৪:১৪ অপরাহ্ন

  

ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিউজরুম
০৪-০৬-২০১৯ ১১:২৬ অপরাহ্ন
ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীর ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের আহবায়ক এড. মুহাম্মদ শহীদ মোজাহার হোসেন মিন্টুর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব (অবঃ) আলহাজ্ব ড. শীহদ মোতাহার হোসেন।

শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি চন্দ্র মোদকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের সদস্য সচিব ডা: ফরিদ আল হাসান রিয়াদ, ভেলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: জহুরুল ইসলাম মজনু, ভেলুয়া ইউনিয়নের সাবেক রেজাউল করিম, ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ বাতেন সহ ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজরুম ০৪-০৬-২০১৯ ১১:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 412 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com