নাগরপুরে ‘স্বপ্নের গ্রাম’ সংগঠন এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
০৬ মে, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ন

  

নাগরপুরে ‘স্বপ্নের গ্রাম’ সংগঠন এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০৪-০৬-২০১৯ ০৮:৪৮ অপরাহ্ন
নাগরপুরে ‘স্বপ্নের গ্রাম’ সংগঠন এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মাসুদ রানা,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন এর চৌবাড়ীয়া-পচাসারটিয়ার উদ্যোমী তরুনদের হাতে প্রতিষ্ঠিত ‘স্বপ্নের গ্রাম’ সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দিনব্যাপী উপজেলার ৭টি (চৌবাড়ীয়া, পচাসারটিয়া, সুটাইন, দেওজান শলীল, চর শাখাইল, স্বল্পআকুটিয়া ও গোপীনাথপুর) গ্রামের ১০৫টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ‘স্বপ্নের গ্রাম’ সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এবার তৃতীয় বার্ষিকী ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করে। ঈদ সামগ্রী বিতরণ কালে সংগঠনের সদস্যরা বলেন মানব কল্যাণে আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীগণসহ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমান, সহ-সভাপতি জাকির হোসেন মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, অর্থ সম্পাদক মোঃ আলী আজগর। এছাড়া কার্যকরী কমিটির সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মোঃ বিপ্লব হোসেন, মোঃ রেজাউল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ সিকদার, মোঃ জুয়েল রানা সহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৪-০৬-২০১৯ ০৮:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 340 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com