শিরোনামঃ
নিউজরুম ০৪-০৬-২০১৯ ০৮:৪২ অপরাহ্ন |
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) এর আয়োজনে পৃথক পৃথক স্থানে গরীব ও দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বুড়িগঞ্জ ইউনিয়নের আলীগ্রামে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) শিবগঞ্জের উপদেষ্টা ও শিবগঞ্জ টির্চাস ক্লাবের সভাপতি মোকছেদুর রহমান দুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) বগুড়া জেলা সভাপতি সাংবাদিক নয়ন রায় ও বিশিষ্ঠ আইনজীবী এ্যাডঃ বাবু। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা সভাপতি রবিউল ইসলাম রবি’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) শিবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক জিএম মিজান, সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক, সহ-সভাপতি শাহজাহান আলী, প্রচার সম্পাদক সাজু মিয়া, সাংবাদিক আব্দুর রহমান, স্টার বাংলা টিভি’র ক্যামেরাপার্সন রফিকুল ইসলাম, ডাঃ রায়হানুল ইসলাম, মাফিজুর ইসলাম রন্জু, ফজলে রাব্বী, মাসুদ রানাসহ প্রমূখ।
অপর দিকে মঙ্গলবার বিকালে উপজেলার গুজিয়াবন্দরে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) শিবগঞ্জ উপজেলার উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবীদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) বগুড়া জেলা সভাপতি সাংবাদিক নয়ন রায় ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা সভাপতি রবিউল ইসলাম রবি। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) শিবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক জিএম মিজান এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) শিবগঞ্জ উপজেলার সহ-সভাপতি শাহজাহান আলী, ইউপি সদস্য এবিএম শফিউল ইসলাম শিপন, ফজলে রাব্বী, আব্দুল্লাহ্ আল মামুনসহ প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com