শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৪-০৬-২০১৯ ০৮:২০ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৩ জন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার দাথিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদীয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ফজলুল হক (৪০), রংপুরের মির্জাপুরের মহুরীপাড়া মহল্লার আব্দুর রহিমের ছেলে আতাউর রহমান (৩২)। অপর ২ জনের নাম পরিচয় জানা যায়নি।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সেরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী জারিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার অভিযান চালিয়ে ৪ জনের লাশ উদ্ধার করেছে। আহত ২৩ জনকে উদ্ধার করে বিভিনś হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি খাদের পানিতে পড়ে গেছে। সেখানে উদ্ধার অভিযান চালিয়ে ৪ জনের লাশ উদ্ধার করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com