শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-০৬-২০১৯ ০৫:২৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্ঘটনায় নিহত নুরুল ইসলাম নামের এক ব্যক্তির নব্বই হাজার টাকা কুড়িয়ে পাওয়ার পর তা ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলার বড়হর ইউনিয়নের ব্রহ্মকপালিয়া গ্রামের আব্দুল কাদের প্রাং এর ছেলে দরিদ্র কৃষক মোঃ শফিকুল ইসলাম। সোমবার (০৩ জুন) বিকেলে নিহত ব্যাক্তির ছেলে সাদিকুল ইসলাম ও মেয়ের জামাই শরিফুল ইসলাম এর হাতে টাকা তুলে দেয়া হয়। এসময় নিহত ব্যাক্তির ইউনিয়নের (পূর্ণিমাগাতী) চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন ও বড়হর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহুরুল হাসান নান্নু, এছাড়াও স্থানীয় মোঃ আকবর প্রাং, মোঃ রফিউল আলম মন্টু, মোঃ বেলাল হোসেন, মোঃ আব্দুল মজিদ সরকার, ওবায়দুল হক জুয়েল সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ০২ জুন রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে পাবনাগামী এক্সপ্রেসের একটি গাড়ির সাথে লেগুনাটির সংঘর্ষ হয়। এবং ঘটনাস্থলে ৮জন নিহিত হয়। দূর্ঘটনার পরপরই শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলাম কে মৃত অবস্হায় উদ্ধার করে এসময় সে লাশের পাশে ৯০,০০০ টাকা দেখতে পায়। পরে টাকাটা তার নিজ দায়িত্বে রাখে। পরবর্তীতে নিহত নুরুল ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় জানার পর শফিকুল ইসলাম নিহত ব্যাক্তির পরিবারের সাথে যোগাযোগ করে টাকা ফেরত দেয়। নিহত ব্যাক্তির ছেলে সাদিকুল ইসলাম বলেন, আমার বাবা সমিতির গরু কেনার জন্য টাকা নিয়ে হাটে আসতেছিলো। টাকাগুলো যদি ফেরত না পেতাম তাহলে আমরা অনেক বিপদে পরে যেতাম। কিন্তু শফিকুল ভাই আমাদের পরিবার কে বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন। তিনি আমার কাছে সততার উজ্জ্বল দৃষ্টান্ত।’ দরিদ্র কৃষক মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘সততা টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। আর একজন মানুষ হিসেবে আমি সেই দায়িত্ব পালন করার চেস্টা করেছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com