শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ০৩-০৬-২০১৯ ০৯:২২ অপরাহ্ন |
রায়গঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে আলেয়য়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ট্রাস্টের নির্বাহী পরিচালক হাসানুজ্জামান সুলতানের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এলাকার স্বনামধন্য ডাক্তার এম, এম আক্তারুজ্জামান সোহেলের মা প্রয়াত আলেয়া বেগমের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ। সাবেক ভাইচ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি ভিপি আমিনুল ইসলাম শিহাবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার সোহেলের বাবা সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শামছুল হক, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ও ধানঘরা ইউপি’র সাবেক চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান সহ উপজেলা ও পৌর আ’লীগ এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । এ সময় বিভিন্ন পেশাজিবি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার প্রায় সহস্রাধিক সুধি উপস্থিত ছিলেন ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com