উল্লাপাড়ায় দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ
০৮ মে, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৩-০৬-২০১৯ ০৩:২১ অপরাহ্ন
উল্লাপাড়ায় দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ ঈদুল ফিতর উপলক্ষে সোমবার উল্লাপাড়ায় দুস্থ অসচ্ছল মানুষের মধ্যে ঈদ উপহার  কাপড় চোপড় বিতরণ করা হয়। উল্লাপাড়ার এসবি মানব কল্যাণ সংস্থা এসব কাপড় বিতরণের আয়োজন করে। উল্লাপাড়া প্রেসক্লাবে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তারের সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান, সাংবাদিক কল্যাণ ভৌমিক, এ আর জাহাঙ্গীর ও এসবি মানব কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সজীব আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিশিষ্ট উপস্থাপক মোঃ ইউসুফ আলী মন্টু। কাপড় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ সাহেব আলী, রাজু আহমেদ সাহান, আবু বকর সিদ্দিক বাবু ও রায়হান আলী, আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আগত দুস্থদের মধ্যে শতাধিক শাড়ী, পাঞ্জাবী, কামিজ ও ফ্রগ বিতরণ করা হয়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৩-০৬-২০১৯ ০৩:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 277 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com