উল্লাপাড়ায় বাস লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত গুরুতর আহত ২ জন
০৮ মে, ২০২৬ ০৩:৩৭ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় বাস লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত গুরুতর আহত ২ জন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০২-০৬-২০১৯ ০৫:২৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় বাস লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত গুরুতর আহত ২ জন
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৯জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে । আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার দুপুর একটার দিকে হাটিকুমরুল পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া ব্রিজের উপর বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষ এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ৮ জন ও হাসপাতালে নেবার পর আরো একজন  নিহত হয়। 
 
উল্লাপাড়ায় উপজেলার বড়হর গ্রামের ইনসাফ আলীর ছেলে আক্তার (৪২), একই উপজেলার কয়রাকৃষ্ণ গ্রামের রেজাউল করিমের ছেলে নুর-ইসলাম (৪৫) একই গ্রামের জব্বারের ছেলে মোহাম্মদ (৩৫), সবুজ (২৫), জয়নাল সরকারের ছেলে জয়েন উদ্দীন (৫০), বেদকান্দি গ্রামের গফুর ফকিরের ছেলে মান্না (৪৫) পাগলা গ্রামের ইউনুছ আলীর ছেলে রেজাউল (৩৫) বাকি দু’জনে নাম-পরিচয় এখনো জানা যায়নি।
 
উল্লাপাড়া মডেল খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৈশিক জানান, ধারনা করা যাচ্ছে লেগুলা রং রোডে চলার কারনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।  খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর কর্মীরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়ে।
 
উল্লাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৌশিক আহমেদ জানান ঢাকা থেকে পাবনাগামী  পাবনা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে উল্লাপাড়া থেকে  ছেড়ে আসা হাটিকুমরুলগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৮জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয় । পড়ে হাসপাতালে নেবার পর আরো এক জন নিহত হয়। নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। 
 
দুর্ঘটনার পরে আধাঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। তবে এই মুহুর্তে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০২-০৬-২০১৯ ০৫:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 748 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com