সফল চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো
০৬ মে, ২০২৬ ০৩:২৪ পূর্বাহ্ন

  

সফল চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
৩১-০৫-২০১৯ ০২:৪৪ অপরাহ্ন
সফল চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো

 সলঙ্গা প্রতিনিধিঃ গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরনের সময় প্রচন্ড গরম উপেক্ষা করে রামকৃঞ্চপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো নিজেই চাল গ্রহীতা নারী- পুরুষদের সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে চাল নিতে সহযোগীতা করছেন।ওজনে যেন কোন কারচুপি না হয় সে জন্য ট্যাগ অফিসারকে সঙ্গে নিয়ে বিতরনে সরাসরি অংশ গ্রহন করছেন। বৃহ:বার দুপুরে উক্ত ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখে আলাপকালে চেয়ারম্যান জানান, গরীব দুস্থদের এ চাল বিতরনে প্রশাসনিক ভাবে ২ জন পুলিশ সদস্য যথাযথ দায়িত্বে থাকার পরেও আমি সেবা দিয়ে যাচ্ছি। আমি নিজে মাইকিং করেছি ইউনিয়ন পরিষদ এলাকায় কেউ চাল বেচাকেনা করতে পারবেন না, যার যার স্লিপ হাতে নিয়ে লাইনে দাঁড়াবেন, কেউ একাধিক স্লিপ নিয়ে আসবেন না, স্লিপ আছে চাল পায় নাই এমন অভিযোগ থাকলে সরাসরি আমার সাথে দেখা করবেন।আলাপ কালে তিনি আরও জানান, বিভিন্ন জায়গায় চাল বিতরনে অনিয়মের অভিযোগ সাংবাদিকরা পেপারে লিখছে।দুস্থদের চাল যেন সুস্থদের পেটে না যায়,গরীবের হক রিলিফে যেন কোন দুর্নীতি না হয় সে দিকে আমি কড়া নজর রাখছি। পবিত্র রমজান, ঈদুল ফিতর উপলক্ষে আমার ইউনিয়নে ২ হাজার কার্ড বরাদ্দ পাই। তাই প্রতিটি কার্ডধারীকে ১৫ কেজি করে চাল বিতরন করছি। কালিকাপুর গ্রামের চাল গ্রহিতা এক বৃদ্ধ জানান, চেয়ারম্যান গরিবের হক মারে না, রোদের মধ্যে ঘুরে ঘুরে আমাদের লাইন সোজা করে দিচ্ছে,একেই বলে জন প্রতিনিধি।চাল বিতরনে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার, ইউনিয়ের প্রতিটি ওয়ার্ডের মেম্বর,মহিলা মেম্বর,গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩১-০৫-২০১৯ ০২:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 580 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com