ঈদে অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস
জহুরুল ইসলামঃ
আসন্ন ঈদ উপলক্ষে অসহায় অবহেলিত মানুষের মুখে হাসি ফোটালো সিরাজগঞ্জের শাহজাদপুর উপেজেলার সমাজকর্মী মামুন বিশ্বাস। ফেসবুকের সংগ্রহীত অর্থায়নে ৩ লক্ষ টাকার এই ঈদ বাজার তুলে দিয়েছে সমাজের অসহায় ১৫০ টি পরিবারের মুখে হাসি ফোটাতে।
"অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা মাত্র"
এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ মে) সকালে বেলতৈল ইউনিয়ের আগনুকালী মসজিদ প্রাঙ্গণে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৫০ টি অসহায় পরিবারকে ১৭ আইটেমের ঈদ বাজার, নতুন কাপড় ও ক্যান্সার আক্রান্ত ২ টি পরিবার ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ২ টি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা তুলে দেন। এছাড়াও জেলার সলঙ্গার হার্ট ছিদ্র সুজনের হাতে চিকিৎসার জন্য ২২ হাজার টাকা তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সমাজ সেবক আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭১ টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলহাজ ডা: মাহবুবুল হোসেন, যমুনা টিভির ষ্টাফ রিপোর্টার গোলাম মোস্তাফা রুবেল, এশিয়ান টিভির প্রতিনিধি রফিক মোল্লা, সাংবাদিক মোক্তার হাসান, ইউ পি সদস্য ইয়াকুব আলী প্রমুখ।
মানবতার ফেরিওলা মামুন বিশ্বাস বলেন, ঈদে সমাজের অসহায় মানুষ গুলো ঈদ বাজার কিনতে পারে না। আমরা সম্মিলিতভাবে প্রতিবছর চেষ্টা করছি ফেসবুকের মাধ্যমে, সমাজের এই অসহায় মানুষ গুলোর মুখে হাঁসি ফোটাতে।