শিরোনামঃ
নিউজরুম ৩০-০৫-২০১৯ ০৯:১৯ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে আসন্ন ঈদ-উল-ফিতর সুষ্ঠ ভাবে উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ভূইয়া, শ্রীবরদী ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ সানোয়ার হোসেন, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আব্দুল রেজ্জাক মজনু, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ, তাসলিম কবির বাবু প্রমুখ।
উল্লেখ্য আসন্ন ঈদ-উল-ফিতরের সময় পরিবহন ভাড়া বৃদ্ধি না করার পাশাপাশি যানজট নিরসন, চুরি-ছিনতাই ও উপজেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কার্যকরি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com