শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
০৬ মে, ২০২৬ ০৪:১৩ অপরাহ্ন

  

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিউজরুম
৩০-০৫-২০১৯ ০৯:১৭ অপরাহ্ন
শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সেমাই কারখানা ও বেকারীতে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদনের দায়ে এ জরিমানা আদায় করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার আল-আমিন বেকারী থেকে ৫ হাজার টাকা ও কলেজ মহল্লায় এবং তাতিহাটি এলাকায় অবস্থিত ২টি সেমাই কারখানা থেকে ৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান এ প্রতিনিধিকে বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য দ্রব্য তৈরির দায়ে বেকারী সহ ২টি সেমাই কারখানা থেকে ১০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অভিযান অব্যাহত থাকবে। 


নিউজরুম ৩০-০৫-২০১৯ ০৯:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 251 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com