শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩০-০৫-২০১৯ ০৯:০৮ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : স্বেচ্ছায় রক্ত দান কর্মসুচীর একটি মানব উন্নয়ন মুলক সংগঠন " স্বপ্ন সিরাজগঞ্জ শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আছর হতে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতারের পুর্ব পর্যন্ত বিভিন্ন আলেমগন বয়ান পেশ করেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, স্বপ্ন সিরাজগঞ্জ শাখার উপদেষ্টা মারুফ হাসান খোকন,ডা: আলী হাসান,আ: করিম রেজা, কে,এম আমিনুল ইসলাম হেলাল, ঘুড়কা ইউপি চেয়ারম্যান ও কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান সরকার,সেক্রেটারি আলহাজ্ব দেলোয়ার হোসেন কেরানী, সংগঠনটির পরিচালক আশিক ইকবাল বাবু,সহকারী পরিচালক এস এম আ: মালেক,সাধারন সম্পাদক ডা: কে,এম জাহিদুল ইসলাম,সহ: সাধারন সম্পাদক লিখন সরকার,হেলাল উদ্দিন সহ বিভিন্ন শেণী পেশার ২ শতাধীক রোজাদার বৃন্দ। পরে মোনাজাত করেন মসজিদের পেশ ইমাম মাও: আ: গফুর।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com