এনায়েতপুরে জিয়ার শাহাদত বার্ষিকী পালিত
২৯ জুন, ২০২৬ ০৬:১৩ পূর্বাহ্ন

  

এনায়েতপুরে জিয়ার শাহাদত বার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩০-০৫-২০১৯ ০৮:৪৭ অপরাহ্ন
এনায়েতপুরে জিয়ার শাহাদত বার্ষিকী পালিত
জহুরুল ইসলামঃ বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে চৌহালী উপজেলা বিএনপির প্রাক্তন যুগ্ম-আহ্বায়ক ও এনায়েতপুর থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম মাষ্টারের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বাদশপট্টিস্থ নিজ বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর থানা বিএনপি সাধারন সম্পাদক মন্টু সরকারের সভাপতিত্বে এসময় চৌহালী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শাহজাহান আলী খান, এনায়েতপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খালেক শেখ, যুগ্মসম্পাদক ওসমান আলী, প্রচার সম্পাদক হাজী জহুরুল ইসলাম. দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, সদস্য ডা. ফজলুল হক সরকার ও ওয়ার্ড বিএনপি সভাপতি মুজাম হোসেন উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাষ্টার নুরুল ইসলাম। এসময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন। এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩০-০৫-২০১৯ ০৮:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 946 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com