শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-০৫-২০১৯ ০৫:৩৮ অপরাহ্ন |
উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদুল ফিতর কে সামনে রেখে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে প্রত্যেক কে ১৫ কেজি করে ভিজিএফ'এর চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল থেকে সারাদিন ব্যাপী পূর্ণীমাগাঁতী ইউনিয়ন পরিষদে ২২"শত হতদরিদ্র মানুষের মাঝে সরকারি ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ উদ্বোধন করেন পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার ,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ট্যাগ অফিসার) আবু সাঈদ ,পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ ইউপি সদস্যগণ।
পূর্নীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায় হতদরিদ্র মানুষের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে এই চাউল বিতরণ করা হয়েছে । পূর্ণীমাগাঁতী ইউনিয়নের ৩৭ টি গ্রামের ভিজিএফ কার্ডের আওতায় সুবিধাভোগী ২২ শত মানুষ ১৫ কেজি করে চাউল পেয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com