শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ৩০-০৫-২০১৯ ০৩:২৯ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের কামারখন্দে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৩০) এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। একই এলাকায় ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫ বাসযাত্রী। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার কোনাবাড়ি মফিজ মোড় এলাকায় এ দুটি দূর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বুড়িমারি থেকে ঢাকাগামী বরকত পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অন্তত ৫ বাসযাত্রী আহত হন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়ছে।
এদিকে এ ঘটনার কিছুক্ষণ পরে প্রায় আধা কিলোমিটার দূরে এনা পরিবহণের একটি বাস রাস্তায় থামিয়ে এর হেলপার হেঁটে হেঁটে দূর্ঘটনাস্থল দেখতে আসছিলেন। এ সময় পেছন থেকে আসা হানিফ পরিবহণের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের হাসপাতালে পাঠিয়েছে। দূর্ঘটনা কবলিত দুটি বাস ও ট্রাক আটক করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com