বেলকুচিতে পানিতে ডুবে শিশুর মুত্যু (ভিডিও সহ) জহুরুল ইসলামঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে পানিতে ডুবে ইমন নামের এক শিশুর মুত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাহমুদপুর গ্রামের শাহিন সিকদারের পুত্র ১৮ মাস বয়সের ইমন বুধবার বিকেলে খেলতে খেলতে বাড়ির পাশে পানি উন্নয়ন বোর্ডের (ওয়াবদার বাধের) খালের পানিতে পরে ডুবে যায়। পরে তার বাবা মা অনেক খোঁজা খুজি করে না পেয়ে কাঁদতে থাকলে কিছুক্ষ পর শিশুটির মৃত দেহ পানি উন্নয়ন বোর্ডের (ওয়াবদার বাধের) খালের পানিতে ভেঁসে উঠতে দেখা যায়। স্থানিয়রা বেলকুচি হাসপাতা নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৯-০৫-২০১৯ ০৯:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 1252 বার দেখা হয়েছে।