শ্রীবরদীতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু
০৬ মে, ২০২৬ ০৪:১২ অপরাহ্ন

  

শ্রীবরদীতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

নিউজরুম
২৯-০৫-২০১৯ ০৮:১৯ অপরাহ্ন
শ্রীবরদীতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে সরাসরি কৃষকদের কাছ থেকে চলতি ইরি-বোরো মৌসুমে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার বিকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। বিকালে খাদ্যগুদাম চত্বরে সরাসরি কৃষকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ অভিযান ২০১৯ এর উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হাছান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে হোসাইন, জেলা পরিষদ সদস্য আবু জাফর, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, খাদ্য গুদাম কর্মকর্তা আশরাফুল ইসলাম, চাল কল মালিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া হেলাল, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সরকারি নির্দেশমতে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি ধরে ধান ক্রয় করা হচ্ছে। এ বছর শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৭ শত ১১ জন কৃষকের বিপরীতে ৭ শত ১১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এসময় পৌরসভার কলাকান্দা থেকে এক মেট্রিক টন ধান নিয়ে এসেছেন কৃষক আশরাফ হোসেন ইদু মিয়া। 


নিউজরুম ২৯-০৫-২০১৯ ০৮:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 477 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com