উল্লাপাড়ায় উপ-স্বাস্থ্য কেন্দ্রর ভবন ও প্রাচীর নির্মানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
০৯ মে, ২০২৬ ০২:০৫ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় উপ-স্বাস্থ্য কেন্দ্রর ভবন ও প্রাচীর নির্মানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৯-০৫-২০১৯ ০৭:২৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় উপ-স্বাস্থ্য কেন্দ্রর ভবন ও প্রাচীর নির্মানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের অধিনে উপজেলার উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ভবন ও সীমানা প্রাচীর নির্মান কাজ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা ও খোয়া, বালু এবং সিমেন্টের যথাযথ অনুপাতে ব্যবহার না করায় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর তার দপ্তরের স্বারক নম্বরের একটি অভিযোগ পত্র প্রেরন করেছে । অভিযোগ পত্র থেকে জানা যায়, উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন কালে কেন্দ্রের নির্মাণাধীন সীমানা প্রাচীরের কাজ সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় সীমানা প্রাচীরে ব্যবহারিত ইট ও ভীমে ব্যবহারিত খোয়া নিম্নমানের । এ ছাড়াও ভীমে ব্যবহারিত খোয়া, বালু ও সিমেন্টের যথাযথ অনুপাতে মেশানো হয়নি । উল্লাপাড়া উপজেলায় জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের যে সকল কাজ চলমান রয়েছে তাতেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় তার গুনগত মান নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে । এ ব্যাপরে জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আল মোমেন জানান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে তা পরিবর্তন করে দেওয়া হবে । তিনি জানান দবিরগঞ্জে জুয়েল এন্টারপ্রাইজ ও উল্লাপাড়ায় এমডি ওয়াহেদুল ইসলাম নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে । উল্লাপাড়া উপজেলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে ভবন ও সীমানা প্রচীর নির্মানে নিম্নমানের ইট-খোয়া ব্যবহার করা হচ্ছে এবং খোয়া, বালু ও সিমেন্টের ব্যবহার যথাযথ অনুপাতে মেশানো হচ্ছে না এ মর্মে সংশ্লিষ্ট বিভাগকে পত্রের মাধ্যমে জানান হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৯-০৫-২০১৯ ০৭:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 362 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com