উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ
০৯ মে, ২০২৬ ০২:০৫ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৯-০৫-২০১৯ ০৭:২২ অপরাহ্ন
উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদুল ফিতর কে সামনে রেখে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে প্রত্যেক কে ১৫ কেজি ভিজিএফ'এর চাউল বিতরণ করা হয়েছে।

বুধবার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদে দিনব্যাপী ২৭শত মানুষের মাঝে সরকারি ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ উদ্বোধন করেন পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ট্যাগ অফিসার) রবিউল ইসলাম, ইউপি সদস্য এমজি আর পাশান, আব্দুল হামিদ, রুহুল আমীন, রুনা খাতুন সহ প্রমুখ।

পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায় হতদরিদ্র মানুষের ঈদ আনন্দ সুন্দর করতে এই চাউল বিতরণ করা হয়েছে । ১৬ জন আনসার সদস্য ও গ্রাম-পুলিশের প্রচেষ্টায় সুষ্ঠু ভাবে চাউল বন্টন করতে পেরেছি । পঞ্চক্রোশী ইউনিয়নের ২৮ টি গ্রামের সুবিধাভোগী ২৭ শত মানুষ ১৫ কেজি করে চাউল পেয়েছেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৯-০৫-২০১৯ ০৭:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 420 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com