সলঙ্গায় রসালো ফলে ঠাসা হাট বাজার
০৬ মে, ২০২৬ ০২:১৬ পূর্বাহ্ন

  

সলঙ্গায় রসালো ফলে ঠাসা হাট বাজার

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৯-০৫-২০১৯ ০৫:০২ অপরাহ্ন
সলঙ্গায় রসালো ফলে ঠাসা হাট বাজার

জি, এম স্বপ্নাঃ সিরাজগঞ্জের সলঙ্গায় মধু মাসের রসালো ফলে ঠাসা হাট বাজার। জৈষ্ঠ মাসের শুরু থেকে ফলের বাজারে উঠতে শুরু করেছে মধু মাসের রসালো রকমারী ফল। লিচু, আম, বাঙ্গি, তরমুজ, কলা, পেঁপে সহ নানা ফলের দোকান গুলোতে থরে থরে সাজানো। সুস্বাদু ফলের মৌ মৌ গন্ধে সলঙ্গা থানার বিভিন্ন ফলের বাজারে এখন অনেকটাই মাতোয়ারা। কিন্তু এসব ফলের বেশীর ভাগই দাম সাধারন মানুষের ক্রয় সীমার বাইরে। বিশেষ করে দামের কারনে নি¤œ আয়ের,গরীব মানুষের পক্ষে ক্রয়ের সামর্থ নেই। জাতীয় ফল কাঁঠাল অল্প স্বল্পই বাজারে উঠেছে। আমের দেখাও খুব কম। ফলের বাজারে লিচুর ক্রেতাই সবচেয়ে বেশী  মনে হচ্ছে প্রতি ১০০ পিছ লিচু বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়। সবুজে ঢাঁকা ভেতরে লাল টুকটুকে মিষ্টি তরমুজের বাজারে যেন এবার আগুন। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। সলঙ্গা বাজার এলাকার ফল ব্যবসায়ী শাহ আলম জানান, ঋতু ভিত্তিক নানা ফলে এখন বাজার ভরা। এ বিষয়ে কথা হয় হাটিকুমরুল রোড গোলচত্তরে ফলের বাজারে আসা সোমা,মৌ এবং অনিক নামে কয়েকজন ক্রেতার সাথে। তারা বলেন, ছেলে মেয়ের চাহিদার জন্য মধু মাসের রসালো ফল লিচু,আম তরমুজ কেনার জন্য এসেছি। কিন্তু যে পরিমান দাম, তাই অল্প স্বল্প কিছু কিনে বাড়ি ফিরছি। তাদের মতো অনেক ক্রেতাই অভিযোগ করছে, বাবা-মা তাদের ছেলে মেয়েদের জন্য মধু মাসের ফলের স্বাদ দিতে চাইলেও ব্যবসায়ীদের হাঁকানো দামে অনেকেরই চোখ কপালে উঠছে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৯-০৫-২০১৯ ০৫:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 534 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com