শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৯-০৫-২০১৯ ০৫:০০ অপরাহ্ন |
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদুল ফিতর কে সামনে রেখে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে প্রত্যেক কে ১৫ কেজি করে ভিজিএফ'এর চাউল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদে দিনব্যাপী ২৭শত মানুষের মাঝে সরকারি ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ উদ্বোধন করেন পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ট্যাগ অফিসার) রবিউল ইসলাম, ইউপি সদস্য এমজি আর পাশান, আব্দুল হামিদ, রুহুল আমীন, রুনা খাতুন সহ প্রমুখ। পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায় হতদরিদ্র মানুষের ঈদ আনন্দ সুন্দর করতে এই চাউল বিতরণ করা হয়েছে । তার আওতাধীন পঞ্চক্রোশী ইউনিয়নের ২৮ টি গ্রামের সুবিধাভোগী ২৭ শত মানুষ ১৫ কেজি করে চাউল পেয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com