শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৯-০৫-২০১৯ ০৪:৪৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ২০১৯-২০২০ইং অর্থ বছরের খসড়া বাজেট এবং উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হয়। বুধবার দুপুরে ইউপি চেয়ারম্যান মো. বাবুল শেখ এর সভাপতিত্বে ইউপির বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব নির্মল কুমার। বাজেট অনুষ্ঠানে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৮৬ ৪৯ লাখ ৫০ হাজার ৬২৬ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮৬ লাখ ৪১হাজার ৭২৬ টাকা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি আইয়ুবুর রহমান রাজন, সদর ইউপি সদস্য আকতার হোসেন, সোলায়মান আলী, শরিফুল ইসলাম, ভুলন চন্দ্র, শামসুল ইসলাম ও মুকুলী খাতুন প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com