নলকা সিডিপির উদ্যোগে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত
০৬ মে, ২০২৬ ০৩:২৪ পূর্বাহ্ন

  

নলকা সিডিপির উদ্যোগে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৮-০৫-২০১৯ ০৫:২২ অপরাহ্ন
নলকা সিডিপির উদ্যোগে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত
জি, এম স্বপ্নাঃ  আন্তর্জাতিক এনজিও সংস্থা গুড নেইবারস বাংলাদেশ নলকা সিডিপির আয়োজনে মেয়েদের মাসিক স্বাস্থ্য বিধি দিবস সহ গিফট ক্যাম্পেইন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কে.সি ফরিদপুর হাই স্কুল মাঠে আয়োজিত এ ক্যাম্পেইনে মেয়েদের মাসিক স্বাস্থ্য বিধি পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটারি প্যাড ব্যবহার, গাঁঢ় রংয়ের কাপড় পরিধান, ব্যাথা নাশক ঔষধ সেবন, ব্যায়াম, সঠিক খাবার গ্রহন সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন। এ ছাড়াও সিডিপির আওতাভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। সিডিপির ম্যানেজার মি. কর্ণেল কস্তা এর সভাপতিত্বে ক্যাম্পেইনে সম্মানিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমুর রহমান, কে.সি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাহারুল ইসলাম, সিডিপির হেল্থ অফিসার মরিয়ম ইয়াসমিন, মেডিকেল অফিসার ডাঃ দাউদুর রহমান প্রমুখ। শেষে আইডি ভুক্ত শিশু, অভিভাবক ও সম্মানিত অতিথিদের নিয়ে একটি বিশাল র‌্যালী বের করা হয়। উক্ত ক্যাম্পেইনে প্রায় ২৫০ জন শিক্ষার্থী সহ অভিভাবক উপস্থিত ছিলেন। 

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৮-০৫-২০১৯ ০৫:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 459 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com