শিরোনামঃ
নিউজরুম ২৮-০৫-২০১৯ ০৫:১২ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক উজ্জ্বলের ফার্সির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই মাদরাসার শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে এলাকাবাসী ও মাদরাসার শিক্ষার্থীদের আয়োজনে গোশাইপুর ইউনিয়নের শংকরঘোষ এ.জুব্বার দাখিল মাদরাসা সংলগ্ন রাস্তায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ধর্ষক উজ্জ্বলের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন শংকরঘোষ এ.জুব্বার দাখিল মাদরাসার সুপার এরশাদ আলী, সহকারী শিক্ষিকা নারগিস আক্তার, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানিয়াসহ মাদরাসার শিক্ষক ও এলাকাবাসী। মানববন্ধনের বক্তব্যরা অভিযুক্ত ধর্ষকের ফাঁসির দাবী জানান। মানববন্ধনে প্রায় ৩শতাধিক শিক্ষার্থীসহ এলাকাবাসী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলার শংকরঘোষ গ্রামে মাদরাসা ছাত্রী তার নিজ বাড়িতে ১লা মে বুধবার বেলা ১২টার দিকে সে বাসায় কাপড় ধোয়ার সময় প্রতিবেশী নওশেদ আলীর ছেলে অটোরিকশাচালক উজ্জল ওই বাসায় আসেন। এ সময় বাড়িতে লোকজন না থাকায় ছাত্রীটির মুখ চেপে ধরে তাকে একটি ঘরে নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরপর উজ্জল পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন বাড়িতে এলে ছাত্রীটি এ ঘটনার কথা খুলে বলে। পরবর্তীতে উজ্জ্বল আদালতে হাজিরা দিলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com