সাংবাদিক ইহসান রেজা ফাগুন হত্যার বিচারের দাবীতে শ্রীবরদীতে বিক্ষোভ ও মানববন্ধন
০৬ মে, ২০২৬ ০৫:১৯ অপরাহ্ন

  

সাংবাদিক ইহসান রেজা ফাগুন হত্যার বিচারের দাবীতে শ্রীবরদীতে বিক্ষোভ ও মানববন্ধন

নিউজরুম
২৮-০৫-২০১৯ ০৫:১১ অপরাহ্ন
সাংবাদিক ইহসান রেজা ফাগুন হত্যার বিচারের দাবীতে শ্রীবরদীতে বিক্ষোভ ও মানববন্ধন

মো. আব্দুল বাতেনঃ সাংবাদিক ইহসান রেজা ফাগুনের মৃত্যুর ঘটনাকে হত্যাকান্ড দাবী করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবীতে শ্রীবরদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীবরদী উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দের উদ্যোগে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকবৃন্দ ও মানববন্ধনে অংশগ্রহণকারীগণ কালোব্যাজ ধারন করেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, রাজনৈতিক, বীরমুক্তিযোদ্ধা ও ছাত্র সংগঠনের নেতারা অংশ গ্রহণ করে একাত্বতা পোষণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, শেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, মুক্তিযোদ্ধার আব্দুল্লাহ ছালেহ, হামিদুর রহমান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুদ দুলাল, স্বেচ্ছাসেবী সংগঠন লোকাল ভয়েজের সভাপতি এজেড রুমানসহ জামালপুর, শেরপুর, বকশীগঞ্জ, ঝিনাইগাতী, নালিতাবাড়ী, নকলা, মেলান্দহ ও শ্রীবরদী উপজেলার কর্মরত সাংবাদিকগণ। বক্তারা তরুণ সাংবাদিক ফাগুন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


নিউজরুম ২৮-০৫-২০১৯ ০৫:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 215 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com