বেলকুচিতে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী পালিত (ভিডিও সহ)
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-০৫-২০১৯ ০৯:৩৫ অপরাহ্ন
|
|
বেলকুচিতে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী পালিত (ভিডিও সহ)
জহুরুল ইসলামঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে সাবেক রাষ্টপ্রতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ীস্থ বিএনপি'র অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপি'র সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পুর সহযোগিতায় ও বিএনপি'র আয়োজনে শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা বিএনপি'র আহব্বায়ক আব্দুর রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, যুগ্ন-অহব্বায়ক রেজাউল করিম, মোশারফ হোসেন, পৌর বিএনপি'র সদস্য সচির শফিকুল ইসলাম শফি, যুগ্ন-অহব্বায়ক হাফিজুর রহমানসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০৫-২০১৯ ০৯:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 427 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ