কামারখন্দে শালদাইর গ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
২৯ অক্টোবর, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন

  

কামারখন্দে শালদাইর গ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মোঃ খায়রুল ইসলাম
২৭-০৫-২০১৯ ০৮:১৮ অপরাহ্ন
কামারখন্দে শালদাইর গ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
কামার খন্দ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে শালদাইর গ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই, সাথী ঝাল চানাচুর, পপির রুচি চানাচুর তৈরি করায় মেসার্স পপি ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ২৫ কেজি পচা সেমাই, ২০কেজি চানাচুর জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার (২৭ মে) বেলা ১২টার দিকে অভিযান চালিয়ে এসব লাচ্ছা সেমাই, চানাচুর, পচা বাদাম,পোড়া তৈল ও বিভিন্ন ধরনের মানবদেহের ক্ষতিকর রং জব্দ করে ওই ফ্যাক্টরিকে জরিমানা করেন।
কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত বলেন, কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম কয়েকটি গণমাধ্যমে “কামারখন্দে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরী” প্রকাশিত সংবাদ দেখে সিরাজগঞ্জ কামারখন্দের শালদাইর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পাঠান ও সেই অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
 
এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, পরিবেশের ছাড়পত্র না থাকা, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা, ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকা, কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সনদপত্র না থাকা ও ট্রেড মার্ক লাইসেন্স না থাকার অপরাধে মেসার্স পপি ফুড লাচ্ছা সেমাই ফ্যাক্টরির ম্যানেজার মুকুল হোসেনকে ভোক্তা অধিকার ২০০৯ (৪৩) ধারা অনুযায়ী দিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
সেই সঙ্গে পচা লাচ্ছাসেমাই, চানাচুর ,পচা বাদাম, পোড়া তৈল, আইডোহীন লবণ, মানবদেহে ক্ষতিকর বিভিন্ন ধরনের রং জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।
 
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিফা নুসরাত বলেন, মের্সাস পপি ফুড প্রোডাক্টস মালিক মো. ফেরদৌস রহমান কুট্টিকে না পাওয়ায় ফ্যাক্টরীর ম্যানেজার মো. মুকুল হোসেনকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও এই ধরনের নোংরা পরিবেশে যেন লাচ্ছা সেমাই ও চানাচুর না তৈরির করা হয়। এছাড়া পরবর্তীতে এই ফ্যাক্টরির বিরুদ্ধে কোন অভিযোগ পেলে সিলগালা করা হবে।
 
ভ্রাম্যমান অভিযান পরিচালনার সময় স্যানিটারি ইন্সপেক্টর নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ মনজুর আলম, কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
 

মোঃ খায়রুল ইসলাম ২৭-০৫-২০১৯ ০৮:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 637 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com