বেলকুচিতে অতি দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
২৭ এপ্রিল, ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন

  

বেলকুচিতে অতি দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-০৫-২০১৯ ০৫:২১ অপরাহ্ন
বেলকুচিতে অতি দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুইটি ইউনিয়নের অতি দরিদ্রদের মধ্যে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার রাজাপুর ও ভাঙ্গাবাড়ী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয় বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানিয়েছেন। সূত্র জানান, পবিত্র ঈদুল ফিতরে অতি দরিদ্রগন যেন সমানভাগে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেলক্ষে ১৫ কেজি করে চাল দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিদরিদ্রদের মাঝে চাল বিতরণ করেণ উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুনাংশু মন্ডের সহ স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান বলেন, সোমবার সকাল থেকে চাল বিতরণ শুরু করা হয়েছে। অতি দরিদ্ররা যাতে চাল পায় সে বিষয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০৫-২০১৯ ০৫:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 453 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com