শিরোনামঃ
নিউজরুম ২৭-০৫-২০১৯ ০২:০৮ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে সরাসরি কৃষকদের কাছ থেকে চলতি ইরি-বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষে লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৭ শত ১১ জন কৃষকের বিপরীতে ৭ শত ১১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হাছান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে হোসাইন, খাদ্য গুদাম কর্মকর্তা আশরাফুল ইসলাম, আওামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম ও মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমূখ। উল্লেখ্য ৭ শত ১১ মেট্রিক টনের বিপরীতে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩ হাজার ৭ শত ৭০ জন কৃষক উপজেলা কৃষি অফিসে আবেদন করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com