উল্লাপাড়ায় মাঠে মধ্যে চলছে লাখ লাখ টাকার জুয়া খেলা
০৯ মে, ২০২৬ ০৩:০৮ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় মাঠে মধ্যে চলছে লাখ লাখ টাকার জুয়া খেলা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৭-০৫-২০১৯ ০১:৫৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় মাঠে মধ্যে চলছে লাখ লাখ টাকার জুয়া খেলা

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মাঠের মধ্যে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকার জুয়া খেলা। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এমন কর্মকান্ড চলছে অজ্ঞাত কারণে। এ বিষয়ে প্রশাসন রয়েছে নীরব। </p><p> উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর খেয়াঘাটের পাশে মাঠে চলছে জুয়া খেলার আসর। এই মাঠে করতোয়া নদীর পাশে ঝুপড়ি ঘর তুলে প্রকাশ্য চলছে লাখ লাখ টাকার জুয়া খেলা। প্রতিদিন দুপুরবেলা থেকে শুরু হয়ে মধ্যরাত অবধি চলছে এই জুয়ার আসর। উল্লাপাড়া, বেলকুচি, কামারখন্দ, চৌহালী, জামতৈল, এনায়েতপুর, চৌবাড়ি,শাহজাদপুর,সায়দাবাদ সহ বিভিন্ন এলাকায় শতশত জুয়ারু দল বেঁধে এখানে জুয়া খেলতে আসে। এই জুয়ার স্পটটি এখন ওপেন সিক্রেট। স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেন, উল্লাপাড়ার আদর্শগ্রামের জিন্নাহ আলী, রামকান্তপুর গ্রামের আব্দুল করিম, আব্দুল মান্নানসহ কয়েকজন মিলে এই জুয়া খেলা চালাচ্ছেন। রামকান্তপুর করতোয়া নদীর পাশে হাশেম আলীর কৃষি জমি ভাড়া নিয়ে সেখানেই এই জুয়ার আসর চালানো হচ্ছে। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে জুয়ারুরা এখানে জুয়া খেলতে এসে নিঃস্ব হয়ে খালি হাতে ফিরে যাচ্ছে। </p><p> রামকান্তপুর গ্রামের একাধিক ব্যক্তির সাথে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন কে ম্যানেজ করেই উল্লেখিতরা দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালাচ্ছে। এর প্রতিবাদ করতে গেলেই উল্টো আমাদের পাল্টা হুমকি দেওয়া হয়। আমরা দ্রুত এই জুয়ার আসরটি বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। জুয়ার আসর প্রসঙ্গে কথা হলে উল্লাপাড়া আদর্শগ্রামের জিন্নাহ আলী জানান, আমি এই জুয়ার আসর চালাই না। মাঝে মধ্যে খেলতে যাই। তবে তিনি এ নিয়ে কোন সংবাদ না প্রকাশ করার জন্য অনুরোধ করেন। এ ব্যাপারে কথা হলে উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, বিষয়টি সম্পর্কে অবগত নই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। </p>


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৭-০৫-২০১৯ ০১:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1382 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com