শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-০৫-২০১৯ ০৮:০৫ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ছাত্রলীগের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মুক্তিযোদ্বা গোলাম মোস্তফা,উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম,উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম.নজরুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড.মারুফ বিন হাবীব, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ প্রমুখ। ইফতার মাহফিল পূর্ব অনুষ্ঠানটি পরিচালনা করেন উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল মাহমুদ সরকার। ইফতার মাহফিলে উল্লাপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা অংশ গ্রহন করেন। </p>
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com