শিবগঞ্জের পল্লীতে বসত বাড়ির রাস্তায় বেড়িগেট প্রতিপক্ষের হামলায় আহত ২, থানায় অভিযোগ
০৬ মে, ২০২৬ ০৬:১৯ অপরাহ্ন

  

শিবগঞ্জের পল্লীতে বসত বাড়ির রাস্তায় বেড়িগেট প্রতিপক্ষের হামলায় আহত ২, থানায় অভিযোগ

নিউজরুম
২৬-০৫-২০১৯ ০৭:৪৭ অপরাহ্ন
শিবগঞ্জের পল্লীতে বসত বাড়ির রাস্তায় বেড়িগেট প্রতিপক্ষের হামলায় আহত ২, থানায় অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ীর রাস্তায় বেড়িগেট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ সহ আহত ২, মানবেতর জীবন যাপন করছে ২টি পরিবারের ১০ জন সদস্য। থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কিচক শোলাগাড়ী গ্রামের আঃ রহিম ও প্রতিবেশী আশরাফুল ইসলাম উদ্দিন একই রাস্তা দিয়ে দীর্ঘ ২০ বছর যাবৎ বাড়িতে যাতায়াত করত। তাদের বসত বাড়ির এক মাত্র রাস্তায় একই গ্রামের সফির উদ্দিনগণ হঠাৎ করে সিমেন্ট এর পোল দিয়ে বেড়িগেট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় আঃ রহিম তাকে রাস্তায় পোল স্থাপনের কারণ জিজ্ঞাস করলে উভয়ের মধ্যে বাক বিতন্ডতার সৃষ্টি হয়। এর এক পর্যায়ে সফির উদ্দিন গং অতর্কিত ভাবে রহিমের উপর হামলা চালায়। এসময় আঃ রহিম ও তার স্ত্রী চম্পা বেগম আহত হয়। আব্দুর রহিম আঘাত গুরুত্বর হওয়ায় স্থানীয়রা তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে। হামলার ব্যাপারে আঃ রহিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা এই রাস্তা দিয়ে ২০ বছর যাবৎ চলাচল করছি, কিন্তু প্রতিপক্ষ সফির গং হঠাৎ করে আমাদের বাড়িতে প্রবেশ করার পথ বন্ধ করে দেয় যার কারণে আমাদের যাতায়াতের অন্য কোন রাস্তা থাকায় বাড়িতে যেতে পারছি না ও রাস্তা না থাকায় বর্তমানে মাঠের ধান বাড়িতে তুলতে পারছি না। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়েছি। জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।


নিউজরুম ২৬-০৫-২০১৯ ০৭:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 292 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com