পথচারী রোজাদারদের ইফতার করাল 'গ্রিন ব্লাড ক্লাব'
০১ মে, ২০২৬ ০৫:০২ অপরাহ্ন

  

পথচারী রোজাদারদের ইফতার করাল 'গ্রিন ব্লাড ক্লাব'

অনলাইন নিউজ এডিটর
২৬-০৫-২০১৯ ০৫:৩৯ অপরাহ্ন
পথচারী রোজাদারদের ইফতার করাল 'গ্রিন ব্লাড ক্লাব'

জিইউবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে দেড় শতাধিক রোজাদার পথচারী ও নিম্ন আয়ের মানুষদের হাতে ইফতার করালো গ্রিন বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সেবামূলক সংগঠন 'গ্রিন ব্লাড ক্লাব'।

শুক্রবার (২৪ মে) বিকেলে রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় ক্যাম্পাসের সামনে রাস্তায় চলাকারী পথচারী, হতদরিদ্র রিকশা, সিএনজি অটোরিকশা ও বাস চালকেদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত। এরপর দেশ ও জাতির উন্নতির কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ক্লাবের মডারেটর মোহাম্মাদ আমিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে সাবেক সভাপতি ফয়সাল প্রধান, কাজী জিএম রুবেল উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তানভীর আদনান, সাধারণ সম্পাদক জাহান সুলতানা নিতু, সিনিয়র সহ-সভাপতি রাজিবুর রজমান, সহ-সভাপতি মিসকাত মিম, টেজারার আব্দুল্লাহ আল ফারাবী, অপু হালদার, আমেনা খানম সেফা, তাবাচ্ছুম জুই, সুপ্ত সহ সকল সদস্য।

গ্রিন ব্লাড ক্লাবের সভাপতি তানভীর আদনান জানান, ক্লাব প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে বিনামূল্য রক্তদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এছাড়া রমজানে দরিদ্র-অসহায় মানুদের মাঝে ইফতার, ঈদে সুবিধা-বঞ্চিত মানুষের হাতে নতুন কাপড় তুলে দেয়া, শীতে শীতার্ত মাঝে শীতবস্ত্র, বন্যায় ত্রাণ বিতারণসহ অন্যন্য সেবামূলক কাজ করে থাকে।


অনলাইন নিউজ এডিটর ২৬-০৫-২০১৯ ০৫:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 639 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com