নাটোরে বিয়ের ১১ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম
০৬ মে, ২০২৬ ০৬:২০ অপরাহ্ন

  

নাটোরে বিয়ের ১১ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

নিউজরুম
২৫-০৫-২০১৯ ০৫:৩২ অপরাহ্ন
নাটোরে বিয়ের ১১ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

 নাটোরে দাম্পত্য জীবনের ১১ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন শাহিদা বেগম(৩৫) নামে এক মা। চার সন্তানের মধ্যে একটি ছেলে ও অন্য তিনটি কন্যা সন্তান। শনিবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে এই চার সন্তাানের জন্ম দেন শাহিদা বেগম তিনি। স্বাভাবিক প্রসবের মাধ্যমে চার সন্তানের জন্ম হওয়ায় বাবা, মা থেকে শুরু করে আত্নীয় স্বজন সবাই খুশি। শাহিদা নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের ভাগনারকান্দি গ্রামের মিলনের স্ত্রী।

শাহিদার পরিবার ও এলাকাবাসী জানায়,প্রায় ১১ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর সন্তান জন্ম দিতে না পারায় অনেকেরই নানা কুট কথা শুনতে হয় শাহিদাকে। সন্তানের মা হওয়ার জন্য ডাক্তারী চিকিৎসার পাশাপাশি পানি পড়া ও ঝাড়-ফুক সহ কবিরাজী চিকিৎসা। বিভিন্ন জনের পরামর্শে অনেক সময় গাছগাছলিও খেতে হয়েছে শাহিদাকে। একসময় কাংখিত ফল আসে গর্বে। তবে কোন চিকিৎসার কারনে তার গর্ভে সন্তান আসে তা বলতে পারেনা শাহিদা। একসময় শরীরের অবয়ব দেখে শাহিদা বুঝতে পারে তার গর্ভে সন্তান ধারনের বিষয়। সবাই খবরটি জেনে খুশীতে অপেক্ষা করতে থাকেন সন্তান প্রসবের অপেক্ষায়। শনিবার সকালে প্রসব বেদনা শুরু হলে নেওয়া হয় নাটোর আধুনিক সদর হাসপাতালে। সেখানেই স্বাভাবিক প্রসবের মাধ্যমে ভুমিষ্ঠ হয় ওই চার সন্তান।

এদিকে এক মা একসাথে চার সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সের শতশত নারী পুরুষ হাসপাতালে গিয়ে ভির করেন নবজাতকদের এক নজর দেখার জন্য।

শাহিদার স্বামী মিলন জানান, সকালে তার স্ত্রীর প্রসব ব্যাথা উঠলে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন তারা। পরে দুপুর ২টার দিকে হাসাপাতালের চিকিৎসক ফজলুল কাদিরের তত্বাবধানে শাহিদা একে একে চার সন্তানের জন্ম দেন। পরে সদ্য প্রসূত চার সন্তান ও মা শাহিদাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাটোর আধুনিক সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফজলুল কাদির জানান, শাহিদা একে একে চার সন্তানের স্বাভাবিক প্রসব করেন। কিন্তু একসঙ্গে চারটি বাচ্চা হওয়ার কারনে যে কোন ধরনের অকাঙ্খিত সমস্যা এড়াতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মা ও সন্তানরা ভালো আছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মাহবুবুর রহমান জানান, শাহিদা বেগম শনিবার বেলা ১টা ৪৬ মিনিটের সময় প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। গাইনী ওয়ার্ডে নেওয়ার পরপরই দুপুর ১টা ৫৫ মিনিটের সময় প্রথম সন্তান জন্ম নেয়। এরপর একে একে আরও তিন সন্তানের জন্ম হয়। পরপর তিন কন্যা সন্তানের পর শেষে ছেলে সন্তান ভুমিষ্ঠ হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


নিউজরুম ২৫-০৫-২০১৯ ০৫:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 615 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com