তাড়াশে কৃষকের বাড়িতে আগুন!! ৫ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই
০৮ মে, ২০২৬ ০৬:২৯ পূর্বাহ্ন

  

তাড়াশে কৃষকের বাড়িতে আগুন!! ৫ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২৫-০৫-২০১৯ ০৫:২৩ অপরাহ্ন
তাড়াশে কৃষকের বাড়িতে আগুন!! ৫ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই

এম এ মাজিদ: সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক র্শট-সার্কিটের আগুনে এক কৃষকের  বসত বাড়ি, ২টি গরু, ৪টি ছাগল, ৫০টি হাঁস-মুরগী ও ৮০ মণ ধানসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষকের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বারুহাস ইউপির লাউশন গ্রামে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে কৃষক আব্দুল মোন্নাফের বসত বাড়িতে শুক্রবার রাত ১১টার দিকে বৈদ্যুতিক র্শট-সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়। মূহুতের মধ্যে আগুন কৃষকের বসত ঘরসহ সমস্ত বাড়িতে ছড়িয়ে পরে। এতে ওই কৃষকের  ২টি গরু, ৪টি ছাগল, ৫০টি হাঁস-মুরগী ও ৮০ মণ ধানসহ ৫ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। 
কৃষক আব্দুল মোন্নাফ জানান, রাত ১১টার দিকে  বাড়িতে আগুন লাগার বিষয়টি টের পান। পরে গ্রামবাসী প্রান-পন চেষ্টা করেও আগুন নেভাতে ব্যার্থ হয়। মুহুতের মধ্যে বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে নির্মানের ৩ বছর অতিবাহিত হলেও তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশানটি চালু না হওয়ায় আগুনের ক্ষয়-ক্ষতি রোধ করা সম্ভব হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-০৫-২০১৯ ০৫:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 778 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com