চৌহালীতে পারিবারিক কলহের জের ধরে পাষন্ড স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা
২৯ জুন, ২০২৬ ০৭:২৭ পূর্বাহ্ন

  

চৌহালীতে পারিবারিক কলহের জের ধরে পাষন্ড স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৫-০৫-২০১৯ ০৯:২৩ পূর্বাহ্ন
চৌহালীতে পারিবারিক কলহের জের ধরে পাষন্ড স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা

চৌহালী সংবাদদাতাঃ সিরাজগঞ্জের চৌহালীতে পারিবারিক কলহের জের ধরে পাষন্ড স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত শিরিন আক্তার (১৯) এর লাশ খাশকাউলিয়ার
বাড়ি হতে পুলিশ উদ্ধার করেছে। ঘটনার পর  থেকে তার স্বামী নাসির উদ্দিন পলাতক রয়েছে। পুলিশ ও নিহতের ভাই সেলিম মোল্লা জানান, গত ৩ মাস আগে খাসপুকুরিয়া গ্রামের শফি মোল্লার মেয়ে শিরিনের খাসকাউলিয়া গ্রামের  দরবেশ আলীর ছেলে নাসিরের বিয়ে হয়। এরপর থেকে পারিবারিক দ্বন্ধ চলে আসছিল। শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসির তার স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।  চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এব্যাপারে নিহত মেয়েটির ভাই সেলিম মোল্লা বাদী হয়ে মামলা করেছে। আসামীকে ধরতে চেষ্টা চলছে।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৫-০৫-২০১৯ ০৯:২৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 859 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com