বেলকুচিতে পাশে আছি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ
০৬ মে, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন

  

বেলকুচিতে পাশে আছি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৪-০৫-২০১৯ ০৯:১১ অপরাহ্ন
বেলকুচিতে পাশে আছি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ
জহুরুল ইসলামঃ "সেবার মানসিকতায় পথ চলা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সিরাজগঞ্জের বেলকুচিতে সামাজিক সংগঠন "পাশে আছি ফাউন্ডেশন" এর উদ্যোগে অসহায়, এতিম ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজগড়া (চড়) মারকাযূল উলুম হাফিজিয়া কাওমীয়া মাদ্রাসা মাঠে অসহায় গরীব ও এতিমদের মাঝে ঈদ বস্ত্র (শাড়ী,লুঙ্গি, পাঞ্জাবী ও ফ্রক) বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠান পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় "পাশে আছি ফাউন্ডেশন" এর চেয়ারম্যান আবু হুরায়রা বিজয়ের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ রিহান আহমেদ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি সমাজসেবক ডাঃ মোঃ রুহুল আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আজগড়া (চড়) মারকাযূল উলূম হাফিজিয়া কাওমীয়া মাদ্রাসা মসজিদের সভাপতি, মোঃ আব্দুল মান্নান ফকির ও অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক, মাওলানা মোঃ সোলায়মান হোসেন, সি এন এন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম, ফাউন্ডেশনের উপদেষ্টা মাফিজুল ইসলাম, সদস্য, রাজীব, রাকিব, মিলন, হাবীব, সেতু সরকার, শাকিল, হাছান, জুবায়ের প্রমুখ। এসময় প্রায় শতাধিক অসহায় গরীব ও এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-০৫-২০১৯ ০৯:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1508 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com