শিরোনামঃ
নিউজরুম ২৪-০৫-২০১৯ ০৯:২৭ পূর্বাহ্ন |
শিবগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ থানা বিএনপি’র ৩০ মে পযর্ন্ত কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার মোকামতলা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে গনেশপুর এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও শিবগঞ্জ থানা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম। এসময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সাবেক থানা বিএনপির সভাপতি এবিএম কালাম সেলিম, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম। উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মামুন তালুকদার, রুবেল মৃধা, নাজমুল হুদা শাকিল, বুলবুল আহমেদ দুলু, আবু জাফর, মিন্টু, শাবলু, শরিফুল, সাজু, যুব শ্রমিক দলনেতা মন্টু মিয়া ও আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, সোহেল, বাপ্পি মন্ডল, মেহেদী, জনি মন্ডল, আইয়ুব কাজী, আতিক, বারিক, যুবদল নেতা আবু শাহিন, জুলফিকার হাসান শাওন, ছাত্রদল নেতা খালিদ হাসান আরমান, আক্কাস আলী, তমাল, বিপুল রহমান, মীর মুন, সহ শিবগঞ্জ থানা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, কৃষক দল, জাসাস ও মোকামতলা ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ। ইফতার পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে, দেশমাতা খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com