শিরোনামঃ
অনলাইন নিউজ এডিটর ২৩-০৫-২০১৯ ১১:৫০ অপরাহ্ন |
জিইউবি প্রতিনিধিঃ রমজানের তাকওয়া অর্জন ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার লক্ষ্যে গ্রিন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অডিটোরিয়ামে এই ইফতার অনুষ্ঠিত হয়। সিএসই ডিপার্টমেন্ট ও গ্রিন ক্লাচারাল ক্লাব এ ইফতার মাহফিলের আয়োজন করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডিন এবং চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, গ্রিন কম্পিউটার ক্লাবের মডারেটর আহমেদ ইকবাল প্রিতম, প্রেসিডেন্ট আরাফাত রানা, এসিস্ট্যান্ট প্রফেসর সৈয়দ আহসানুল কবির, প্রোগ্রামিং সিনিয়র মেসবাহ উল হক, তামিম আল মাহমুদ, শিহাবুজ্জামান সহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গ্রিন ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের সভাপতি আরাফাত রানা জানান- প্রতি বছরের ন্যায় এবছরও ইফতার মাহফিলে ডিপার্টমেন্টর সকল শিক্ষক, প্রাক্তন সিনিয়র বড় ভাই ও ২ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এক মহা মিলন মেলার সৃষ্টি হয়। আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন করতে পেরে আমরা অনেক খুশি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com