শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০৫-২০১৯ ০৭:০১ অপরাহ্ন |
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বৃহস্পতিবার উল্লাপাড়ার পৌর শহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একদরের স্টিকার লাগিয়ে অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রি ও নোংরা পরিবেশে সেমাই তৈরির অপরাধে ৪ দোকানিকে ভ্রাম্যমান আদালত সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান এই ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। পৌর শহরের ৩ টি পোশাক কারখানা ও ঝিকিড়া মহল্লায় অবস্থিত একটি সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।
আদালতের বিচারক মোঃ মাহবুব হাসান স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে জানান, এই মার্কেটে আল নূর পাঞ্জাবী হাউস, মেলা ফ্যাশন, উল্লাপাড়া শাড়িঘর ক্রয়মূল্যের চেয়ে ৪ গুন বেশি মূল্যে এসব পোশাক বিক্রি করছিলেন। দোকানিগুলো ১৭৫০ টাকার টি শার্ট ২৬৫০ টাকার স্টিকার, ১৪৫০ টাকার ফুল প্যান্টে ১৮৫০ টাকার স্টিকার, ৩৭৫০ টাকার পাঞ্জাবী ৪৭৫০ টাকার স্টিকার লাগিয়ে ঈদ উপলক্ষে সাধারণ লোকজনের কাছে বিক্রি করছিলেন। উলেখ্য আল নূর পাঞ্জাবী হাউসকে ১০ হাজার, মেলা ফ্যাশনকে ৫ হাজার, উল্লাপাড়া শাড়ি ঘরকে ৫ হাজার ও সেমাই কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এরআগে গত বুধবার একই অপরাধে বিভিন্ন পোশাকের দোকানে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com