কামারখন্দে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতা বহি বিতরণ খাইরুল ইসলামঃসিরাজগঞ্জের কামারখন্দে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের নতুন তালিকাভুক্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতা বহি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এসময় ঝাঐল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ৫শ’ ১৭ জন বয়স্ক এবং ১শ’ ২৫ জন বিধবা প্রতি মাসে ৫শ’ টাকা ও ১শ’ ৮৯ জন প্রতিবন্ধী ব্যক্তি প্রতি মাসে ৭শ’ টাকা করে ভাতা প্রাপ্ত হবেন।