মাথায় সিলিং ফ্যান পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহত
০৮ মে, ২০২৬ ০৫:৫১ পূর্বাহ্ন

  

মাথায় সিলিং ফ্যান পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহত

নিউজরুম
২৩-০৫-২০১৯ ০৩:০৮ অপরাহ্ন
মাথায় সিলিং ফ্যান পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহত

সিলিং ফ্যান মাথায় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মাহমুদ হাসান আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসনের জন্য নির্মিত শহীদ আবুল খায়ের ভবনের দশম তলায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ড. মাহমুদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে তাঁর মাথায় চারটি সেলাই দেওয়া হয়। আহত শিক্ষক অধ্যাপক মাহমুদ হাসান গণমাধ্যমকে বলেন, ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ভবন তৈরি করা হয়। কিন্তু ভালো মানের ফ্যান লাগানো হয়নি। ভবনটির বিদ্যুৎ বিভাগ দেখাশোনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. লুৎফর রহমান। এ ব্যাপারে তিনি  বলেন, ওই ভবনে প্রায় আটশ’ ফ্যান লাগানো হয়েছে। অন্যগুলো ডিস্টার্ব করেনি। তারপরেও অফিসিয়ালি সব ফ্যান চেক করার ব্যবস্থা করা হবে।


নিউজরুম ২৩-০৫-২০১৯ ০৩:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 280 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com