শিরোনামঃ
মোঃ খায়রুল ইসলাম ২৩-০৫-২০১৯ ০৩:০৬ অপরাহ্ন |
খাইরুল ইসলামঃ কামারখন্দে সরকারিভাবে প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় কার্যক্রম শুরু করেছে উপজেলা খাদ্য বিভাগ। বৃহস্পতিবার (২৩মে) দুপুরে কামারখন্দ উপজেলার জামতৈল গোডাইন এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ধান ক্রয় কার্যক্রম চলবে।
কামারখন্দ খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান বলেন, কামারখন্দ উপজেলা থেকে প্রতি কেজি ২৬টাকা দরে প্রতিমণ ১ হাজার ৪০ টাকা দরে মোট ৩৮৭মেট্রিক টন ধান কেনা হবে। এ
সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত, উপজেলা প্রেসক্লাবের গোলাম কিবরিয়া সহ সরকারি কর্মকর্তারা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com