শ্রীবরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
০৬ মে, ২০২৬ ০৬:২৩ অপরাহ্ন

  

শ্রীবরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই

নিউজরুম
২৩-০৫-২০১৯ ০২:৫৯ অপরাহ্ন
শ্রীবরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ভেজাল ও নি¤œমানের লাচ্ছা সেমাই কারখানা। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এসব কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। যা বিক্রি হচ্ছে উপজেলার গ্রাম-গঞ্জের ছোট বড় সকল দোকানেই। চিকিৎসকরা বলছেন ভেজাল এ সব সেমাই খেলে মানবদেহে ক্যান্সারসহ জটিল রোগ দেখা দিতে পারে। আর ভেজাল বন্ধে নিয়মিত তদারকি করা হচ্ছে না প্রশাসনের। রোজার শুরুর ১৫ দিন পর থেকে উপজেলার ষাইট কাকরা, নয়াপাড়া, ঝগড়ারচর, পৌর বাজারের সাথেই কলেজরোডসহ বিভিন্ন স্থানে অস্থায়ী ভাবে গড়ে উঠেছে সেমাই কারখানা। এর বেশির ভাগই শুধু ঈদ মৌসুমকে লক্ষ করেই তৈরি করা হয়েছে, এসব কারখানা। সরজমিনে বেশিরভাগ কারখানায় গিয়ে দেখা যায়, ভ্যাপসা গড়মে হ্যান্ডগ্লোবস ব্যবহার না করেই খালি হাতে সেমাই তৈরি করছেন শ্রমিকরা। কারখানার ভেতরের পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। ভোক্তাদের কাছে আকর্ষণীয় করে তুলতে লাচ্ছা সেমাইয়ে মেশানো হচ্ছে নি¤œমানের ডালদা ও বিভিন্ন রং আর ঘি-এর পরিবর্তে দেয়া হচ্ছে ক্যামিক্যাল যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ষাইটকাকড়া লাচ্চা সেমাই তৈরীর কারখানার শ্রমিক বাবু মিয়া জানান,আমি দৈনিক কাজের বিনিময়ে ৫শ টাকা মজুরি পাই। খালি হাতে সেমাই তৈরীর করছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি কোন উত্তর দেননি। অত্র কারখানার মালিক ষাইটকাকড়া গ্রামের ইজ্জত আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৪০) বলেন, আমার কারখানার কোন কাগজ পত্র নেই। বিভিন্ন জায়গায় ম্যানেজ করে এই কারখানা চালাইতেছি। আপনারা বললে আমি বন্ধ করে দিব। এ ব্যাপারে বহুমুখি শিল্প ও বনিক সমিতির সভাপতি আসলাম হোসেন জানান, এ সব কারখানার মালিকরা আমাদের সমিতির সদস্য না। এদের কোন স্থায়ী দোকান নেই। এদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাসুদুর রহমান বলেন, এসব কারখানা পরিদর্শন করে তাদেরকে স্বাস্থ্য সম্মতভাবে সেমাই তৈরি করার জন্য নির্দেশ দিয়েছি। জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর বলেন, সেমাই কারখানাগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। 


নিউজরুম ২৩-০৫-২০১৯ ০২:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 248 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com